আজ বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিবেন আরএন রবি

Spread the news

১২ মার্চ : আজ অর্থাৎ বৃহস্পতিবার বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন দুঁদে প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি। বুধবার রাতেই তিনি কলকাতায় পৌঁছেছেন। নবান্ন সূত্রে খবর, রাজভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের পর আরএন রবির নিয়োগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের নজর এখন রাজভবনের দিকে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *