রাইজর দলের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : শনিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল রাইজর দল। এর আগে এগারো জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরেই এই ঘোষণা করা হয়। উল্লেখ্য, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলাকালীন গত ৪ মার্চ রাইজর দল ১১ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। পরবর্তীতে দুই দলের মধ্যে আলোচনা প্রক্রিয়া চলতে থাকলেও কোনও সমাধানসূত্র বের হয়নি। অবশেষে শুক্রবার রাতে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার বিষয়টি স্পষ্ট করে রাইজর দল। এ সময় কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও তোলে দলটি।

এরপরই শনিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী ৭৫ নম্বর নাওবৈচা বিধানসভা কেন্দ্র থেকে হরিকান্ত দাসকে এবং ৭৮ নম্বর ধেমাজি (এসটি) বিধানসভা কেন্দ্র থেকে বাবুল সোণোৱালকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার ঘোষণা করার পর রাইজর দল ‘একলা চলো’ নীতি নিয়ে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে। এই লক্ষ্যে কাজিরাঙায় শিবির করে বিধায়ক অখিল গগৈ নতুন করে নির্বাচনী কৌশল তৈরি করছেন। তারই অংশ হিসেবে শনিবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *