বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : এআই প্রযুক্তি ব্যবহার করে এক মহিলার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপন নাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে গুমরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা রিপন নাথ হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। অভিযোগ অনুযায়ী, সেখান থেকেই সে কাছাড় জেলার গুমরা এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। কিন্তু ওই মহিলা প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত এআই প্রযুক্তির সাহায্যে তার ভুয়া অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে কয়েকদিন ধরে মহিলাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই মহিলা গুমড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের সূত্র ধরে হায়দরাবাদে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন নাথকে গ্রেফতার করা হয়। পরে তাকে গুমড়ায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধ ও এআই প্রযুক্তি ব্যবহার করে কারও মানহানি বা ব্ল্যাকমেইলের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া



