পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : বুধবার থেকে শিলচর ও রঙ্গিয়ার মধ্যে চলাচলকারী ১৫৬১১/১৫৬১২ এক্সপ্রেস ট্রেনের বগিগুলি এলএইচবিতে উন্নীত করা হয়েছে।
এ উপলক্ষে শিলচর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা উড়িয়ে ট্রেনটির উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রেলওয়ের জেডআরইউসিসি সদস্য প্রবীণ সাংবাদিক ড. হারাণ দে। তাঁদের সঙ্গে ছিলেন সমাজকর্মী অভ্রজিৎ (ঝালক) চক্রবর্তী ও জয়দীপ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপাৱ মানস শইকিয়া এবং জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। বরাক উপত্যকায় রেল পরিষেবা উন্নত করার জন্য বক্তারা সরকারের প্রশংসা করেন।



