বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : আজ বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে বাঁকা চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বরাক উপত্যকাসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্থানে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই দেশটিতে পবিত্র রোজা পালন শুরু হয়েছে।
রমজান মাসকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিম সমাজের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বাজার-হাটে কেনাকাটার ভিড় বেড়েছে, পাশাপাশি বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতিতেও ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। সর্বত্র এক আনন্দঘন ও ধর্মীয় আবহ বিরাজ করছে।
অন্যদিকে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একাধিক অঞ্চলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইতিমধ্যেই পবিত্র রমজানের রোজা পালন শুরু হয়েছে।
এ দিকে, আহলে সুন্নত ওয়াল জামাতের প্রকাশিত সূচি অনুযায়ী সেহরির শেষ সময় ৪-২৯ মিনিট ও ইফতার শুরু হবে ৫-১৮ মিনিটে।




