রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে শনিবার সকালে শিলচরে জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়। তারাপুর থেকে মজুমদার বাজার পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় শুরু থেকেই দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।
সকাল থেকে টানা বৃষ্টি হলেও প্রচারের গতিতে তার কোনও প্রভাব পড়েনি। ছাতা ও রেইনকোট নিয়েই পদযাত্রায় অংশ নেন কর্মী-সমর্থকরা। পদযাত্রার পথে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন রাজদীপ রায়, শোনেন তাঁদের নানা সমস্যার কথা এবং উন্নয়নের আশ্বাস দেন।
দলীয় নেতৃত্বের দাবি, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে শিলচরের মানুষ বিজেপির উপর আস্থা রাখছেন এবং আসন্ন নির্বাচনে রাজদীপ রায়কেই জয়ী করতে চান।



