বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ শিলচরের শহিদ ক্ষুদিরাম মুর্তির পাদদেশে বিভিন্ন সরকারি কার্যালয়ের শূন্যপদ পূরণ, চুক্তি ভিত্তিক নিয়োগ না করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত বেকার ভাতা প্রদান করা ইত্যাদি দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জনগণের কাছ থেকে সংগৃহীত গণস্বাক্ষর সম্মলিত একটি স্মারকপত্র আগামী ২৪ ফেব্রুয়ারি আসামের রাজ্যপাল মারফত প্রদান করা হবে।
গণস্বাক্ষর সংগ্রহের উদ্দেশ্যে সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের কাছাড় জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য বলেন, গোটা দেশের সঙ্গে অসমেও বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বিগত কয়েক মাস আগে অনুষ্ঠিত এডিআরই পরীক্ষায় অসমের ২৩ লক্ষ শিক্ষিত বেকার পরীক্ষায় বসে ছিলেন। তার মধ্যে কয়েক হাজারের কর্মসংস্থান জুটলেও এখনও লক্ষ লক্ষ যুবক যুবতী বেকারত্বের জ্বালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী ঘটা করে বিশাল বিশাল হোর্ডিং লাগিয়ে প্রচার করছেন যে তার সরকার দেড় লক্ষ চাকরি প্রদান করেছে। এই প্রচারের আড়ালে রাজ্য সরকার লুকিয়ে রাখার চেষ্টা করছে এরাজ্যে শিক্ষিত ও অশিক্ষিত বেকারের আসল সংখ্যা কত, সরকারি বিভিন্ন কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ কত রয়েছে এবং এরাজ্যের কতজন যুবক যুবতী কর্মসংস্থানের ন্যূনতম সুযোগ না পেয়ে অতি কম মজুরিতে বিপদের ঝুঁকি নিয়ে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। যুব সংগঠন এআইডিওয়াইও তাই দেশের প্রধানমন্ত্রীর নিকট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার যুবক যুবতীদের বেকারত্ব নিরসনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। গণস্বাক্ষর অভিযান সফল করতে সবাইকে



