শিলচরে অভিজিৎ পালের জনসংযোগ অভিযান, পদযাত্রা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শিলচরের কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল সহ জেলা কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা মঙ্গলবার সকালে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ অভিযান অব্যাহত রেখেছেন। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হওয়া এই পদযাত্রা তরুনী রোড, শিব কলোনী, চণ্ডীচরণ রোড, দেশবন্ধু রোড ও সুভাষ নগর হয়ে সম্পন্ন হয়।পদযাত্রায় অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন পুর কমিশনার সজল বণিক, অতুনু ভট্টাচার্য, সঞ্চিতা আচার্যসহ শিলচর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার, প্রবীণ নেতা দেবদীপ দত্ত, শিলচর শহর যুব কংগ্রেস সভাপতি প্রিয়ম দাস, এনএসইউআই-র প্রাক্তন সভাপতি জন্মজয় চৌধুরীসহ শতাধিক দলীয় কর্মী-সমর্থক।

বক্তব্যে অভিজিৎ পাল বলেন, “নিউ শিলচর অঞ্চলে রাস্তা, ফুটপাত ও ড্রেন নির্মাণের নামে বিজেপির দুর্নীতির ফলে এক পশলা বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন স্থানীয়রা। এবার জনগণ কংগ্রেসের পক্ষে থাকবেন এবং বিজেপির ভয়ের রাজনীতির অবসান ঘটবে।” অতুনু ভট্টাচার্য বলেন, “এই পদযাত্রা দিয়ে নিউ শিলচরে কংগ্রেসের পুনরুদ্ধার নিশ্চিত হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *