কৃষ্ণনগরে পানীয়জলের হাহাকার, প্রকল্পের সামনে প্রতিবাদ

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : বড়খলা বিধানসভা কেন্দ্রের মাছিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের পানীয়জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত এলাকার মানুষ। সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে নল সংযোগ দেওয়া হলেও, নিয়মিত জল সরবরাহে প্রকল্পটি কার্যত ব্যর্থ বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পটি শিলচর ডিভিশন–১-এর অধীন। বিদ্যুৎ মাশুল পরিশোধ না হওয়ায় বর্তমানে প্রকল্পটির জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে প্রায় এক সপ্তাহ ধরে গ্রাহকরা পানীয় জল পাচ্ছেন না।

মকর সংক্রান্তির দিন জল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে স্থানীয় মহিলারা খালি কলসি হাতে নিয়ে প্রতিবাদে শামিল হন এবং বিভিন্ন স্লোগান দেন।

এদিন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্পের সভাপতি ঝিনু সিনহা ও অশান্ত ভট্টাচার্য সংবাদমাধ্যমের মাধ্যমে কাছাড় জেলার জেলা আয়ুক্ত, সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তাদের এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জোরালো দাবি জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *