বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : মারিয়া তানিম, খালেদা সুলতানা আহমদ, ই ঈশান সিং, সৌভিক দত্ত সহ রাজ্যে একাধিক প্রশাসনিক আধিকারিকের পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে পদোন্নতি লাভ করেছেন। রাজ্যের পার্সোনাল (এ) বিভাগ রাজ্যপালের অনুমোদনক্রমে নোটিফিকেশনের মাধ্যমে মারিয়া তানিম সহ ৭৭ জন এসিএস ক্যাডারকে সিনিওর গ্রেড-টু পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে।
হাইলাকান্দি অতিরিক্ত জেলা কমিশনার খালেদা সুলতানা আহমদের পদোন্নতি হয়েছে। তাঁকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে বদলি করে সংযুক্ত করা হয়েছে বরাক উপত্যকা মিনি সচিবালয়ে।
নিলাম বাজারের সার্কল অফিসার ই ঈশান সিং এবং রামকৃষ্ণনগরের সার্কল অফিসার সৌভিক দত্তকে পদোন্নতি দিয়ে কার্বি আংলং-এ অতিরিক্ত জেলা কমিশনার, সাধারণ প্রশাসন বিভাগের প্রটোকল অফিসার এম ইংগিকে পদোন্নতি দিয়ে শ্রীভূমির অতিরিক্ত জেলা কমিশনার, হাইলাকান্দির সার্কল অফিসার কে জেমিকে পদোন্নতি দিয়ে ওয়েস্ট কার্বিআংলং-এ ও বদরপুরের সার্কল অফিসার জয় ক্রিস্টিনা গামলিকে পদোন্নতি দিয়ে কার্বি আংলং-এ অতিরিক্ত জেলা কমিশনার, শ্রীভূমির সার্কল অফিসার জাগৃতি কালোয়ারকে পদোন্নতি দিয়ে কাছাড়ে অতিরিক্ত জেলা কমিশনার এবং কাছাড়ের সহকারি কমিশনার কে চাংসনকে অতিরিক্ত জেলা কমিশনার পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে শ্রীভূমিতে।



