মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণ, উদ্বেগ প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স- হ্যাণ্ডালে তিনি দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী জানান, মেঘালয়ের কয়লা খনিতে নিহতদের নিকটাত্মীয়দের জনপ্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে এই অর্থরাশি।

তাছাড়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক বিবৃতিতে পুরো ঘটনার তদন্তের কথা জানান। বলেন, এই শোকাবহ ঘটনার তদন্ত হবে। এবং জড়িতদের কোনওভাবে রেহাই দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *