রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : শিলচরে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শুক্রবার শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়ের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সমাবেশে’ যোগ দেন তিনি। এদিন প্রথমে বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন সোনোয়াল। পরে শিলচর স্পোর্টিং ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত বিজেপির এই সমাবেশে উপস্থিত হয়ে ডাঃ রাজদীপ রায়ের পক্ষে প্রচার চালান তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সর্বানন্দ সোনোয়াল দাবি করেন, আসন্ন নির্বাচনে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি ব্যাপক জয়লাভ করবে। তিনি বলেন, বিজেপি সরকার জনগণের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে এবং শিলচর আজ দেশের অন্যতম উন্নত শহর হিসেবে পরিচিতি পেয়েছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মহিলাদের স্বাবলম্বী করতে ‘অরুণোদয়’সহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে সোনোয়াল বলেন, বিজেপি সরকার আসার পর এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি, কংগ্রেস সরকারের আমলে শিলচরে তেমন কোনও উন্নয়নমূলক কাজ হয়নি বলেও অভিযোগ করেন



