দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। তিনি ২১১ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।
ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিয়কান্তি দাশ বলেন, গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের প্রতি উৎসাহ প্রদর্শন করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই প্রত্যেক ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানান তিনি।



