দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : প্রাক্তন মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য আজ ধলাই বিধানসভা এলাকার আইরংমরায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তিনি পি.এম. শ্রী ১১৮ নম্বর আইরংমরা এলপি স্কুলে ভোট প্রদান করেন।
ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্লবৈদ্য বলেন, বরাক উপত্যকার প্রতিটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন এবং তৃতীয়বারের মতো রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। তিনি দৃঢ়ভাবে জানান, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
তিনি আরও বলেন, সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং সাধারণ মানুষ উৎসাহ ও আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখে তিনি বিজেপির জয়ের বিষয়ে আশাবাদী বলেও উল্লেখ করেন।



