পালংঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক বসতঘর। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় ধলাইয়ের পালংঘাটে। জানা গেছে, জামালপাড়ার রুকনি তৃতীয় খণ্ডের বাসিন্দা নিরঞ্জন হাজামের ঘর ভস্মীভূত হয়। এ ঘটনার সময় পরিবারের সবাই নিরঞ্জনের শ্বশুর বাড়িতে ছিলেন। খবর পেয়ে ভোরবেলা তাঁরা দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, তাদের বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টা থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয় এবং সেই সময়ে বড় বড় শব্দও শোনা যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়; কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা হাজামের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *