শিলচর–কালাইন সড়কের মোহনপুর অংশ বেহাল, মাঝপথে কাজ বন্ধ হওয়া ক্ষোভ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শিলচর–কালাইন সড়কের মোহনপুর থেকে শিলচর–গুয়াহাটি ছয় নম্বর জাতীয় সড়কের মধুয়া সংযোগী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। কাটিগড়ার প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও মাঝপথে কাজ ফেলে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বেহাল এই সড়ক দিয়ে…

Read More

পাথারকান্দিতে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : পাথারকান্দির ভুবরিঘাটে ভারতীয় রেডক্রস সোসাইটি, করিমগঞ্জ জেলা শাখা ও ভুবরিঘাট হিন্দু মিলন মন্দিরের যৌথ ব্যবস্থাপনায় এবং জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিনামূল্যের চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন সনাক্তকরণ শিবির। শনিবার হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই শিবিরে এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।…

Read More

হাতিছড়া–মধুরাঘাট বেহাল সড়ক ডাবল লাইনে রূপান্তরের দাবিতে নতুনবাজারে সিগন্যাচার ক্যাম্পিং

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : হাতিছড়া-মধূরাঘাট এলাকার বেহাল সড়ককে ডাবল লাইনে রূপান্তরের দাবিতে বড়খলার মুরলীধর জিপি এলাকার নতুনবাজারে সিগন্যাচার ক্যাম্পিং শুরু হয়েছে। শনিবার তন্ময় পুরকায়স্থের নেতৃত্বে স্থানীয় জনগণের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। ফলে প্রায় ২০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি…

Read More

ডিব্রুগড়ে গণতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী, সব সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : গণতন্ত্র দিবস এবং তার পূর্ববর্তী সময়কে কেন্দ্র করে আজ চতুর্থ শনিবার ও আগামীকাল রবিবার ডিব্রুগড় জেলার কোনও সরকারি দপ্তর বন্ধ থাকবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে ২৬ জানুয়ারি পর্যন্ত ডিব্রুগড় জেলার সব সরকারি কার্যালয় খোলা রাখতে হবে। ৭৭তম গণতন্ত্র দিবস সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশ্যে জেলা প্রশাসন…

Read More

ছত্তিসগড়ে আত্মসমর্পণ ৯ মাওবাদীর

২৪ জানুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষিত ‘চরম সময়সীমা’ শেষ হতে আর দেড় মাসও বাকি নেই। তার মধ্যেই মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার ছত্তিসগড়ে আরও ৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। ধামতারি জেলা পুলিশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার দাম সব মিলিয়ে ছিল ৪৭ লক্ষ টাকা। রায়পুর রেঞ্জের আইজিপি অমরেশ মিশ্র…

Read More

কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ই-রিকশাচালক গ্রেফতার

২৪ জানুয়ারি : রাজধানী দিল্লিতে ফের নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রাফিক সিগন্যালে গোলাপ ফুল বিক্রি করা ১১ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ই-রিকশাচালকের বিরুদ্ধে। ঘটনার পর জ্ঞান হারিয়ে ফেলে নাবালিকা। তখন তাকে সেই অবস্থাতেই জঙ্গল এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার…

Read More

বিয়েবাড়িতে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫, আহত ২৫

২৪ জানুয়ারি : বিয়ের সানাই আর অতিথিদের কলকাকলিতে মুখরিত ছিল চারদিক। চলছিল গানবাজনা আর খাওয়া-দাওয়া। কিন্তু সেই আনন্দঘন মুহূর্ত নিমেষের মধ্যে শ্মশানের নিস্তব্ধতায় পরিণত হল এক আত্মঘাতী জঙ্গির প্রবেশে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের (Khyber Pakhtunkhwa) ডেরা ইসমাইল খান জেলায় একটি বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে (Suicide Blast) প্রাণ হারালেন অন্তত পাঁচ জন। আহত হয়েছেন আরও অন্তত ২৫…

Read More

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে সাতজন নিহত, নিখোঁজ ৮২

২৪ জানুয়ারি : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন। এটি সাম্প্রতিককালের একটি বড় প্রাকৃতিক দুর্যোহ, যা দেশটির পূর্ববর্তী বন্যা ও ভূমিধসের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। দুর্ঘটনাটি পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ঘটে। প্রায় সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এই ভূমিধসের…

Read More

অসম ভাষাগত সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের আয়োজনে শিলচরে পরাক্রম দিবস উদযাপিত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস উদযাপনের অংশ হিসেবে অসম ভাষাগত সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক বৃহস্পতিবার শিলচরের সাঁই বিকাশ স্কুল প্রাঙ্গণে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে সাঁই বিকাশ স্কুলের পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। শুক্রবার সন্ধ্যায় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স…

Read More

সোমবার থেকেই আবহাওয়ায় আমূল বদল

২৪ জানুয়ারি : সরস্বতী পুজোয় তাপমাত্রা কিছুটা নেমেছিল। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.‌৫ ডিগ্রি। কিন্তু সপ্তাহান্তে পারদ ফের বাড়ার সম্ভাবনা। শনিবার অবশ্য তাপমাত্রা কমই থাকবে। ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে রবিবার থেকেই বদলে যাবে পরিস্থিতি। তাপমাত্রা বাড়তে শুরু করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের মতে, রবিবার থেকে পারদ চড়তে পারে।…

Read More