সোনাই প্রিমিয়ার লিগে কোয়ালিফায়ার ম্যাচে জয়ী সন অব সোনাই
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার কোয়ালিফায়ার প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতল সন অব সোনাই। এদিন তারা হারিয়েছে দৃষ্টি সোনাইকে। সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত ম্যাচে টসে জিতে সন অব সোনাই প্রথম করতে পাঠায় দৃষ্টি সোনাইকে। ব্যাট…
