দিল্লি বিস্ফোরণ : অসমে গ্রেফতার ৫, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : দিল্লির বিস্ফোরণ কাণ্ডে অসমে গ্রেফতার হলেন পাঁচজন। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিস্ফোরণ কাণ্ডে জড়িত নন। তারা সামাজিক মাধ্যমে জঘন্য ঘটনার সমর্থন করে পোস্ট বা কমেন্ট করায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। দিল্লিতে সংঘটিত বিস্ফোরণকে কেন্দ্র করে সমর্থনমূলক মন্তব্য বা পোস্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।…

Read More

একের পর এক বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা

১২ নভেম্বর : গভীর রাতে সড়কের পাশে রাখা এক এক করে তিনটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একাধিক স্থানে এই অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশের গাজীপুরে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মহানগরীর কাশিমপুর ও বাসন থানা এলাকা এবং জেলার শ্রীপুরে…

Read More

কলম্বিয়ার সেনাবাহিনীর অভিযান, গেরিলা সংগঠনের ১৯ সদস্য নিহত

১২ নভেম্বর : কলম্বিয়ায় আবারও মাদকচক্র ও গেরিলা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার পরিচালিত এক সুনিয়ন্ত্রিত সামরিক অভিযানে অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতরা মূলত নিষিদ্ধ গেরিলা সংগঠন ফার্কের (এফএআরসি) একটি বিভক্ত শাখার সদস্য, যারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবার ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী জানিয়েছে,…

Read More

দিল্লি বিস্ফোরণ : মৃত বেড়ে ১৩, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

১২ নভেম্বর : দিল্লি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। বুধবার জখমদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের ভুটান সফর শেষ করে এদিনই দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এদিন জখমদের সঙ্গে দেখা করতে তিনি পৌঁছান লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসবেন তিনি। এদিন বিকেল সাড়ে ৫টায় নিরাপত্তা ক্যাবিনেট কমিটির বৈঠক…

Read More

শাহিনের ভাইয়ের বাড়িতে যৌথ অভিযান, বাজেয়াপ্ত মোবাইল সহ একাধিক ডিভাইস

১২ নভেম্বর : দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে ধৃত ডাক্তার শাহিন শাহিদের ভাই পারভেজ আনসারির লখনউয়ের বাড়ি থেকে ছয়টি মোবাইল ফোন, তিনটি ছুরি, একটি আন্তর্জাতিক কলিং কার্ড এবং অন্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) যৌথ দল অভিযান চালিয়ে ওই সামগ্রী বাজেয়াপ্ত করেছে। দিল্লি বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। সেই…

Read More

নিউ শিলচর মণ্ডল বিজেপির স্থায়ী কার্যালয় উদ্বোধন দীপায়নের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : বৃহত্তর নিউ শিলচর মণ্ডল বিজেপির স্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে সঙ্গে নিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, “বৃহত্তর নিউ শিলচর অঞ্চলের জনগণের সমস্যা নিরসন ও জনসাধারণের কল্যাণমূলক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে এই মণ্ডল কার্যালয় একটি…

Read More

ভারতমালা’ সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা পাননি কোনও টাকা, কাজে বাধা

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ‘ভারতমালা’ সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা আজও পর্যন্ত এক কানাকড়ি পাননি বলে অভিযোগ তুলেন লক্ষীপুরের লাবক জিপির দেবীপুর গ্রান্টে লোকরা। তাঁদের অভিযোগ উঠেছে তাদের কয়েক বিঘা জমির উপর দিয়ে ভারতমালা প্রকল্পের অধীনে সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তাদের আশেপাশের অনেকের জমি সড়কে পায়নি তবুও তারা বড় অঙ্কের টাকা…

Read More

দিল্লি বিস্ফোরণ : এবার বঙাইগাঁও থেকে আটক যুবক

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : শিলচরের পর এবার বঙাইগাঁও থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বঙাইগাঁওয়ের রফিজুল আলিকে আটক করে পুলিশ।সন্ত্রাসবাদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রফিজুল বলে জানা যায়। উল্লেখ্য, মঙ্গলবার শিলচর রংপুরের বাসিন্দা প্রাক্তন অধ্যক্ষ নজরুল ইসলাম বড়ভূইয়াকে আটক করে পুলিশ। তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে কোনও…

Read More

হাসপাতালে গোবিন্দা, বাড়িতে ধর্মেন্দ্র

১২ নভেম্বর : হঠাৎ অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা গোবিন্দাকে। বলিউড অভিনেতা গোবিন্দার স্বাস্থ্যের আচমকাই অবনতি হয়ে। জানা গিয়েছে, তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান এবং তাকে দ্রুত জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বেশ কয়েকটি টেস্ট করেছেন। রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা। এদিকে হাসপাতালে লড়াই করছেন ধর্মেন্দ্র। পাশাপাশি অসুস্থ প্রেম চোপড়াও। বলাই…

Read More

মিজোরামের দাম্পা উপনির্বাচনে ভোট পড়েছে ৮২.৩৪ শতাংশ

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : মিজোরামের দাম্পা বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে মঙ্গলবার ব্যাপক হারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, মোট ৮২.৩৪ শতাংশ ভোট পড়েছে। বাংলাদেশ সীমান্তসংলগ্ন মামিত জেলায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্রে মোট ২০,৭৯০ জন নিবন্ধিত ভোটার রয়েছে, যাদের বেশিরভাগই মিজো, চাকমা এবং ব্রু সম্প্রদায়ের। গত জুলাই মাসে মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)-এর…

Read More