বড়খলায় কিশোর নাথের সমর্থনে যুব পরিষদের সাংগঠনিক বৈঠক

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে মঙ্গলবার তাঁর বাসভবনে অগপের ভ্রাতৃসংগঠন যুব পরিষদের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর, জেলা সভাপতি রূপন মোদক, সহ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়া (মান্না) ও সঞ্জীব নাথ, সাধারণ সম্পাদক বাপন দাস, রাজ লস্কর, কার্যকরী সদস্য অজয় নন্দী এবং বড়খলা বিধানসভা যুব পরিষদের সভাপতি বাপ্পী বড়লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শেষে নেতারা উত্তরীয় পরিয়ে কিশোর নাথকে সম্মান জানান।

কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর জানান, বরাক উপত্যকায় প্রথমবারের মতো মিত্রজোট সমর্থিত প্রার্থী কিশোর নাথ সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সমর্থন পেয়ে জয়ী হবেন বলে তারা আশাবাদী। তিনি বলেন, সংগঠনকে আরও মজবুত করতে ইতিমধ্যেই গ্রামাঞ্চলে প্রচার জোরদার করা হয়েছে।

অন্যদিকে, জেলা সভাপতি রূপন মোদক বলেন, বড়খলা কেন্দ্রে যুব পরিষদের সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং এবারের নির্বাচনে রেকর্ড ভোটে কিশোর নাথকে জয়ী করতে কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

এছাড়াও বৈঠকে উপস্থিত অন্যান্য নেতারা নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে মিত্রজোটের উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকের মাধ্যমে বরাক উপত্যকায় মিত্রজোটের নির্বাচনী প্রচারে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *