হোয়াইট হাউসের সামনে গুলিবিদ্ধ এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু! অপরজনের অবস্থা সঙ্কটজনক

Spread the news

২৮ নভেম্বর : আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুরে হোয়াইট হাউসের সামনে গুলি চলে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ন্যাশনাল গার্ড জখম হয়েছিল। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হল বৃহস্পতিবার। অপর জনের অবস্থা সঙ্কটজনক। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল গার্ডের মৃত ওই মহিলা রক্ষীর নাম সারা বেকস্টর্ম।

ট্রাম্প ওই রক্ষীর প্রশংসা করে লেখেন, “ওয়েস্ট ভার্জিনিয়ার সারা বেকস্টর্ম একজন সম্মানিত, দুর্দান্ত মানুষ। কিছুক্ষণ আগে উনি মারা গিয়েছেন। অপর একজন জীবনযুদ্ধে লড়াই করছেন।”

আমেরিকার সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, হামলাকারী রহমানুল্লা লাকানওয়াল ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকায় এসেছিল। ওয়াশিংটনের বেলিংহামেই থাকত সে। ঘটনার পর থেকে ট্রাম্প আফগানিস্তানের নাগরিদের আমেরিকায় ঢোকা বন্ধ করতে কড়া পদক্ষেপ নিয়েছেন। অনিদিষ্টকালের জন্য আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সমস্ত আবেদন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আমেরিকায় থাকা সমস্ত আফগান নাগরিকদের ফের নথি যাচাই করাল হবে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে কেন রহমানুল্লা লাকানওয়াল নিরাপত্তা রক্ষীদের ওপর গুলি চালিয়েছিল তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *