বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ মার্চ : দক্ষিণ অসমের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতির নিদর্শন হিসেবে কাছাড় জেলার শিলচর-এর ঘুংগুর এলাকায় সংস্কারকৃত দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের পশুপালন ও পশুচিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই উদ্যোগের মাধ্যমে বরাক উপত্যকায় সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হলো এবং পুরবী ডেয়ারি-র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কণাদ পুরকায়স্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড-এর চেয়ারম্যান ড. মীনেশ শাহ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের কমিশনার ও সচিব এমএস মনিবন্ধন (আইএএস), সহযোগিতা বিভাগের সচিব অনন্ত লাল জ্ঞানী (আইএএস), কাছাড় জেলার অতিরিক্ত জেলা কমিশনার রক্তিম বরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, আধুনিক যন্ত্রপাতি সংযোজনের ফলে এই কেন্দ্রের দৈনিক দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতা ২০,০০০ লিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরাক উপত্যকার দুগ্ধ উৎপাদকরা সরাসরি উপকৃত হবেন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। জানা গেছে, কারখানাটির সংস্কার ও পুনরায় চালুর জন্য নর্থ ইস্ট ডেয়ারি অ্যান্ড ফুডস লিমিটেড (এনইডিএফএল) প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। পাশাপাশি, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং ভারত সরকারের পশুপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল (এএইচআইডিএফ) থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই উদ্যোগের ফলে বরাক উপত্যকায় সংগঠিত দুগ্ধ উৎপাদন ব্যবস্থার প্রসার ঘটবে এবং স্থানীয় দুগ্ধ চাষিদের জন্য নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন



