মার্কিন সেনা সরানোর এখনই সময়: সৌদিকে বার্তা তেহরানের

Spread the news

৩১ মার্চ : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান সৌদি আরবকে একটি ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, অঞ্চলে বাইরের শক্তির উপস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টের সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন সামরিক বিমানের ছবিও যুক্ত করা হয়। এতে করে চলমান উত্তেজনার মাত্রা ও প্রতীকী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বিরোধ, পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সংঘাত—সব মিলিয়ে পরিস্থিতি যেকোনও সময় আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *