গুলির নয়, ফটকা ফাটানো হয়েছিল পরেশ বরুয়ার জেরাইগাঁওয়ের বাড়িতে

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : আলফা (স্বাধীন)-এর সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার জেরাইগাঁওস্থিত বাসভবনে গুলি চালানোর অভিযোগ ঘিরে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, তার আসল সত্য সামনে এল পুলিশের তদন্তে।

তদন্তে জানা গেছে, ঘটনাটি গুলিচালনার নয়, বরং কয়েকজন কিশোর বাড়ির পাশেই ফটকা ফাটাচ্ছিল। সেই ফটকার শব্দকেই গুলির আওয়াজ বলে ভুল বোঝা হয়। পুলিশ সূত্রে খবর, ওই কিশোররা ফটকা ফাটানোর সময় ভিডিও তৈরির প্রস্তুতিও নিচ্ছিল। এক কিশোরের জন্মদিন পালন কটছিল। ঘটনাস্থলের আশপাশে তদন্ত চালিয়ে এই তথ্য সামনে আসে।

প্রাথমিকভাবে যেভাবে ঘটনাটিকে গুলিচালনা বলে মনে করা হয়েছিল, তদন্তের পর তা সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণিত হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *