বরাক তরঙ্গ, ১৯ মার্চ : দুই শতাধিক অসহায় লোকের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করল সোনাবাড়িঘাটের অগ্রণী বেসরকারি সংস্থা নিউ ইয়ং স্টার ক্লাব। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কিটগুলো বিতরণ করা হয়। বক্তব্য রাখেন ক্লাবে উপদেষ্টা আজিজুর রহমান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্মী আলম মজুম ও জাবেদ চৌধুরী, ক্লাবের উপদেষ্টা সমসুর উদ্দিন আহমদ, আশু চৌধুরী, সম্পাদক নাজিম উদ্দিন, সভাপতি জামাল উদ্দিন, কার্যকরী সভাপতি আবিদুর রহমান, কোষাধ্যক্ষ আনসার মিয়া, সদস্য ইকবাল হোসেন পিন্টু প্রমুখ। সামগ্রী গুলোর মধ্যে ছিল মটর, তেল, ময়দা, পিঁয়াজ, লবণ, চিনি ইত্যাদি।




