বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার নয়া কমিটি

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : জার্নালিস্টস ইউনিয়ন অব অসমের অ্যাফিলেটেড বডি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার শিলচরে অনুষ্ঠিত সংস্থার এক বৈঠকে আগামী দু’বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে সর্ব সম্মতিক্রমে ড. হারাণ দে-কে সভাপতি ও বিপ্লব পাল চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এতে রিতেন ভট্টাচার্য, পিকে রায় ও ড. হিমাশিস ভট্টাচার্যকে উপসভাপতি এবং স্বর্ণালী চৌধুরী, ডঃ শতানন্দ ভট্টাচার্য, তন্ময় চক্রবর্তী, শরিফ উদ্দিন, পম্পা পাল চৌধুরী ও প্রনব কান্তি দাসকে কার্যবাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। কোষাধ্যক্ষ হয়েছেন বিশ্বরূপা পুরকায়স্থ।

এছাড়া এতে যুগ্ম সম্পাদক পদে নীলকমল দাস, সাংগঠনিক সম্পাদক পদে অরূপ রায় সাংস্কৃতিক সম্পাদক পদে বারীন্দ্রকুমার দাস এবং সহকারী সম্পাদক হিসেবে প্রদীপচন্দ্র দাস কে নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *