এআইডিএসও’র ছোট দুধপাতিল আঞ্চলিক কমিটির নেতাজির জন্মজয়ন্তী

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোসহীন ধারার বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ ছাত্র সংগঠন এআইডিএসও’র ছোট দুধপাতিল আঞ্চলিক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১টায় রিমা চন্দের উদ্বোধনী নৃত্যর মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন যথাক্রমে লাকি দাস, সুস্মিতা দাস, কাবেরী দাস, স্নেহা দাস। কবিতা আবৃত্তি করেন আধী দাস, মৃণাক্কর শুক্লবৈদ্য এবং সঙ্গীত পরিবেশন করেন অপির্তা দাস, রেশ্মী দাস। আঞ্চলিক কমিটির সভাপতি শেফালী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোসভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংগঠনের আঞ্চলিক কমিটির সম্পাদক অপর্ণা দাস।

নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ছাত্র সংগঠন এআইডিএসও’র  কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি আপনলাল দাস। অনুষ্ঠানের মুখ্য অথিতি কাছাড় কলেজের রাজনীতি বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক স্মৃতি পাল নেতাজির জীবন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ইংরেজদের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজের যুদ্ধের ইতিহাস নেতাজির চিন্তা, চেতনাকে সবার সামনে স্পষ্ট করে তুলে ধরেছে। তিনি দেশের মধ্যে চলা সব ধরনের বিভাজন ও বৈষম্যের অবসান চেয়েছিলেন। আজাদ হিন্দ বাহিনীতে মহিলাদের অংশ গ্রহণ এর সবচেয়ে বড় উদাহরণ। তিনি সবাইকে নেতাজির আদর্শে অনুপ্রাণিত হতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *