পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ এপ্ৰিল : জননেতা নন্দকিশোর সিংহের ১১১ জন্ম বার্ষিকী এবং লিটল পিলার স্কুলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রবিবার বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের নিজ ক্ষেত্রে অবদানের জন্য “নন্দ মহেন্দ্র সম্মাননা” দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা প্রাপকের মধ্যে ছিলেন বিশিষ্ট সাংবাদিক হারাণ দে, কবি-লেখক মহূয়া চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবী অরিন্দম ভট্টাচার্য, নিখিল পাল, শ্রীভূমির শ্রীহট্ট জ্যোতি সাহিত্য পত্রিকার সম্পাদক দীপঙ্কর ঘোষ এবং দীপক হোম চৌধুরী সহ আরও কয়েকজন।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী সহ কবি কস্তুরী হোম চৌধুরী, দীপক সেনগুপ্ত, ভাষা সেনানী সুনীল রায় এবং কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ প্রমুখ অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন নন্দ কিশোর সিংহ মেমোরিয়াল ট্রাস্ট শিলচরের পক্ষ থেকে সুপ্রভা রাজ কুমারী সিনহা। পরে স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক কার্যক্রমে যোগ দেয়।



