বরাক তরঙ্গ, ২২ মার্চ : ফের সিদ্ধান্ত বদলালেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। বিজেপি বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই টিকিট না পাওয়ায় নন্দিতা গার্লোসার কংগ্রেসে যোগদানের জল্পনা তীব্র হয়ে ওঠে। সেই জল্পনাই রবিবার রাতে সত্যি হয়। অবশেষে যোগ দিলেন কংগ্রেসে।
অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা, ডিমা হাসাও জেলা সভাপতি হাইজেরাংবে জেমি সহ কংগ্রেসের নেতা-কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন নন্দিতা গার্লোসা।
রাজনৈতিক মহলের মতে, তাঁর এই যোগদানের ফলে হাফলং আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে নন্দিতা গার্লোসার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা জোরালো হয়েছে।



