পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ এপ্ৰিল : বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সদস্যগন রবিবার শিলচরে এক সভায় মিলিত হয়ে সংস্থার কার্যবাহী সদস্য বিশ্বনাথ চক্রবর্তীর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেন। এতে বিভিন্ন বক্তা প্রয়াত চক্রবর্তীর জীবনী এবং সাংবাদিকতার ক্ষেত্ৰে তার অবদান নিয়ে আলোচনা করেন। বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত শোক সভায় রীতেন ভট্টাচাৰ্য, বিপ্লব পাল চক্রবর্তী, জয় রায়, তন্ময় চক্রবর্তী ও প্রদীপচন্দ্র দাস ও সুবীর ভট্টাচাৰ্য বক্তব্য রাখেন। সভা শেষে বিদেহী আত্মার সদগতি কামনা করে এক মিনিট মৌনতা অবলম্বন করা হয়।
বিশ্বনাথ চক্রবর্তীর প্রয়ানে শোকসভা



