চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ বাদ পড়েছে প্রায় ২ লক্ষেরও বেশি

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকার থেকে বাদ পড়েছে প্রায় ২ লক্ষ ৪৩ হাজার নাম। বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা ২,৪৯,৫৮,১৩৯ জন। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে এবং ভোটারদের বিভিন্ন দাবি-আপত্তি খতিয়ে দেখার পরেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯,৫৮,১৩৯ জন। খসড়া ভোটার তালিকায় এই সংখ্যা ছিল ২,৫২,০১,৬২৪ জন। অর্থাৎ চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা ০.৯৭ শতাংশ হ্রাস পেয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, পুরুষ ভোটারের সংখ্যা ১,২৪,৮২,২১৩ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,২৪,৭৫,৫৮৩ জন। এছাড়াও চূড়ান্ত ভোটার তালিকায় ৩৩৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।

যদি কোনও ব্যক্তি নির্বাচনী পঞ্জীয়ন আধিকারিকের সিদ্ধান্তে অসন্তুষ্ট হন, তবে তিনি ১৫ দিনের মধ্যে জেলা কমিশনারের কাছে আপিল করতে পারবেন। প্রয়োজনে ৩০ দিনের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দ্বিতীয় আপিল দাখিল করার সুযোগও থাকবে বলে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *