‘ওকে বোকা বানিয়ে বিয়ে করেছে,’ নতুন জামাই-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোনালিসার কাকার

Spread the news

১৩ মার্চ : মহাকুম্ভের সময় তাঁর চোখে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। হয়ে ওঠেন সমাজমাধ্যমের সেনসেশন। আর সেই জনপ্রিয়তার হাত ধরে পা রাখেন বলিউডেও। মাঝে তেমন চর্চায় না থাকলেও পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মহাকুম্ভের মোনালিসা। এবার কারণ তাঁর বিয়ে। ভিন্ন ধর্মের ছেলেকে ভালবেসেছেন। মেনে নেয়নি বাড়ি থেকে মুসলিম পাত্রে ঘোর আপত্তি। এদিকে মনের মানুষের হাত ছাড়তে নারাজ ছিলেন মোনালিসা। অগত্যা বাড়ি, রাজ্য ছেড়ে পালিয়ে যান কেরলে। সম্প্রতি সেখানেই সেরেছেন বিয়ে।

মোনালিসার স্বামীর নাম ফরমান খান। ফরমান পেশায় একজন অভিনেতা এবং মডেল। জানা গিয়েছে, তাঁরা কেরলের একটি মন্দিরে এদিন সাতপাকে বাঁধা পড়েন।

তিরুবনন্তপুরমের মন্দিরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তাঁদের বিয়ের সেই ছবি এবং ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। কিন্তু তাঁদের বিয়ে মেনে নেয়নি পরিবার। এমনকী নেটপাড়ায় তাঁদের নিয়ে কটাক্ষ চলেছে। এই বিষয়ে এবার মুখ খুললেন মোনালিসা।

মোনালিসা ভোঁসলে জানান, ফরমানের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের এবং তাঁরা একে অপরকে খুব ভালবাসেন। তবে এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না। মোনালিসার দাবি, তাঁর পরিবার এই সম্পর্কের ঘোর বিরোধী ছিল। তিনি বলেন, “আমার পরিবার চেয়েছিল আমি যেন তাদের পছন্দের কোনও ছেলেকে বিয়ে করি এবং নিজের ব্যক্তিগত ইচ্ছা বিসর্জন দিই। কিন্তু আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজে নিতে চেয়েছিলাম।”

বিজয়ের দাবি অনুযায়ী, কুম্ভ মেলার সময় মোনালিসা ভাইরাল হওয়ার পর ওই পরিবারটি তাঁকে প্রলুব্ধ করতে শুরু করে। তাঁরা মোনালিসার বাবাকে বুঝিয়েছিলেন যে তাঁদের এলাকায় অভিনয়ের সুযোগ নেই, তাই কেরলে নিয়ে গেলে তাঁরা মেয়েকে ভাল পড়াশোনা শেখাবেন এবং অভিনয়ের সুযোগ করে দেবেন। অভিনয় শেখার আশায় মোনালিসা সেখানে গেলে তাঁকে কয়েক দিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বিভ্রান্ত করা হয় বলে তাঁর কাকা অভিযোগ করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিজয় ভোঁসলে আরও জানান যে, তাঁর মা অসুস্থ হয়ে পড়লে তাঁরা হঠাৎ কেরলে গিয়ে মোনালিসাকে বাড়ি ফিরে আসার কথা বলেন। সেই সময় তাঁদের জিনিসপত্র গাড়িতে তোলা হলেও চালক এয়ারপোর্টে না গিয়ে সোজা থানায় চলে যায়। বিজয়বাবুর অভিযোগ, ভাষা বুঝতে না পারার সুযোগ নিয়ে কেরলে ওই ব্যক্তিটি পুলিশকে কিছু একটা বলে তাঁদের সেখানে আটকে দিয়েছিলেন। তাঁর মতে, মোনালিসা অত্যন্ত সহজ-সরল মেয়ে বলেই তাঁকে এভাবে বিপদে ফেলা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *