২৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার আজমের পৌঁছেছেন৷ এই বছর রাজস্থানে এটাই তাঁর প্রথম সফর। এখানে তিনি ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের জন্য এইচপিভি টিকাদানের জন্য দেশব্যাপী টিকাকরণ অভিযানের সূচনা করলেন। তিনি কায়াদ বিষ্ণু স্থলিতে একটি জনসভায় অংশ নেন। সেখানে ভাষণ দেন। তিনি রাজ্যের জন্য ১৬,৬৮৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাউ কিষাণরাও বাগদে এবং বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর সমাবেশে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগের ২১,৮৬৩ জন যুবককে নিয়োগপত্র বিতরণ করবেন। প্রধানমন্ত্রী নগর ও গ্রামীণ উন্নয়ন, সড়ক পরিকাঠামো, রেলপথ, সেচ, প্রযুক্তি এবং শিল্প প্রবৃদ্ধি সম্পর্কিত একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।




