বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : ভোটগ্রহণের ঠিক আগের দিন দিসপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মীরা বৰঠাকুৰ এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন। তিনি দাবি করেছেন, বহিরাজ্য থেকে লোক এনে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা চলছে। একটি ভিডিও বার্তায় মীরা বরঠাকুর জানান, উত্তর প্রদেশের দিলরাজ সিংহ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে আইআইটি গুয়াহাটি-র সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন, তাঁকে ফোন করে জানতে চান তিনি কি ভোটার চান। এমনকি ওই ব্যক্তি ৪-৫ জন ভোটার জোগাড় করে দেওয়ার প্রস্তাবও দেন বলে অভিযোগ করেন তিনি। মীরা বরঠাকুর বলেন, “আমি আশঙ্কা করছিলাম এমন কিছু ঘটতে পারে, আর সেটাই এখন ঘটছে। উত্তর প্রদেশ থেকে একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করে, আমার কি ভোটার দরকার। সে বলে, সে কিছু লোক জোগাড় করে দিতে পারবে।”
তিনি আরও জানান, একই দিনে তিনজন ব্যক্তি তাঁর বাড়িতে এসেছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন তারা ভোট সংক্রান্ত কোনও কাজে এসেছে, কিন্তু পরে বিষয়টি সন্দেহজনক বলে মনে হয়।
এর পাশাপাশি, তিনি আগের অভিযোগও পুনরায় উল্লেখ করেন যে, বিহার এবং উত্তর প্রদেশ থেকে বাসে করে লোক আনা হচ্ছে। বিষয়টি তদন্ত করার জন্য তিনি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “আমার বিহার বা উত্তর প্রদেশের ভোটের দরকার নেই। এমন ঘটনা কেন ঘটছে? পুলিশ কোথায়? তারা কি কিছুই দেখছে না?”
মীরা বরঠাকুর দাবি করেন, তিনি আগেই এই বিষয়টি তুলে ধরেছিলেন এবং এখন তাঁর কাছে এর প্রমাণও রয়েছে। তাঁর কথায়, “আমি অনেকদিন ধরেই বলে আসছি, আর আজ আমার হাতে প্রমাণ এসেছে।”
কংগ্রেস নেত্রী নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিষয়টি তদন্ত করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আবেদন জানান। ভোটের মাত্র একদিন আগে এই অভিযোগ সামনে আসায় অসমের রাজনৈতিক মহলে উত্তেজনা আরও



