শিলচর ক্যান্সার সেন্টারে স্বল্পমূল্যে এইচপিভি টিকাকরণ শুরু

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ফেব্ৰুয়ারি : কাছাড় জেলায় ক্যান্সার প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিলচর ক্যান্সার সেন্টারের উদ্যোগে এইচপিভি (Human Papillomavirus) টিকাকরণ সচেতনতা ও টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর।

সাধারণ মানুষের সুবিধার্থে, এইচপিভি টিকা শিলচর ক্যান্সার সেন্টারে প্রতি ডোজ স্বল্প ও যুক্তিসঙ্গত মূল্যে উপলব্ধ করা হয়েছে। বয়সভিত্তিক টিকাকরণের মাত্রা নিম্নরূপ—
৯ থেকে ১৪ বছর: মোট ২ ডোজ।
১৫ থেকে ২৬ বছর: মোট ৩ ডোজ।
এছাড়াও, ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে ম্যামোগ্রাফি এবং বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং (প্যাপ স্মিয়ার পরীক্ষা) পরিষেবা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিক বয়সে এইচপিভি টিকাকরণ ও নিয়মিত স্ক্রিনিং জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। শিলচর ও কাছাড় জেলার সকল শিক্ষার্থী, অভিভাবক ও মহিলাদের এই পরিষেবার সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

এইচপিভি টিকাকরণ, ম্যামোগ্রাফি বা প্যাপ স্মিয়ার সংক্রান্ত যেকোনও তথ্য বা সহায়তার জন্য যোগাযোগ করুন—9435711104.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *