বিশ্ব নাট্য দিবসে ‘রূপম’কে সংবর্ধনা লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ‘রূপম’ সাংস্কৃতিক সংগঠনকে সংবর্ধনা জানালো লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। নাট্যচর্চার প্রসার ও উন্নয়নে রূপমের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়। শুক্রবার শিলচরের বঙ্গভবনে রূপম আয়োজিত সাত দিনব্যাপী বার্ষিক জাতীয় নাট্য উৎসবের সমাপ্তি দিনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি।

উত্তর-পূর্ব ভারতের সুপরিচিত এই সংগঠনটি ইতিমধ্যেই সারা দেশজুড়ে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। রূপমের প্রতিটি সদস্যকে তাঁদের সফল যাত্রা এবং বিভিন্ন মাইলফলক অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ক্লাব ভ্যালি ভিউ।

এদিন ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, দেবশ্রী চৌধুরী এবং গাইডিং লায়ন সঞ্জীব রায় সম্মানসূচক স্মারক ও উত্তরীয় তুলে দেন রূপমের প্রধান নিখিল পাল এবং তাঁর সাংস্কৃতিক কর্মীদের হাতে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ জানিয়েছে, ভবিষ্যতেও রূপমের মতো সক্রিয় সাংস্কৃতিক সংগঠনের পাশে থেকে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *