৩ এপ্রিল : SIR নাম বাদে রণক্ষেত্রের পরিস্থিতির ‘মূলচক্রী’ মিম নেতা আইনজীবী মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার হলেন। শুক্রবার পেশায় আইনজীবী ইটাহারের বাসিন্দা মোফাক্কেরুলকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন বলে জানা গিয়েছে। তার আগেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ৩৫ জনকে।
SIR নাম বাদে রণক্ষেত্রের পরিস্থিতির তৈরি হয় মালদহের কালিয়াচকে। ব্যাপক হেনস্থার মুখে পড়েন বিচারকরা। ৭ জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে বিক্ষোভে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। এমনকী আটকে ছিলেন হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। মধ্যরাতে তাঁদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই গোটা ঘটনার মূল মাথা হিসাবে নাম ওঠে মিম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামের।
মালদহের কালিয়াচকে অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্য দিকে, মালদহ কাণ্ডের তদন্তে শুক্রবার সকালেই কলকাতায় এসেছেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আইজি সনিয়া সিংহ। এর পর তিনি মালদহে যাবেন।



