বৃষ্টি উপেক্ষা করে শিলচর বুধুরাইল বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে শিলচরের বুধুরাইল বাইপাসে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম দেখা যায়। বরাক উপত্যকার উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে এদিন বিশাল জনসভায় উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শিলচর শহর সহ বুধুরাইল বাইপাস সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও জনসভাস্থলে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *