শিলচরে আসছে কলকাতার অনীক নাট্যদল, ৮ ফেব্রুয়ারি মঞ্চস্থ করবে ‘আক্ষরিক’

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : শিলচরে আসছে কলকাতার প্রখ্যাত অনীক নাট্যদল। আগামী ৮ ফেব্রুয়ারি এক্স স্টুডেন্টস ফোরাম অব শিলচর পলিটেকনিকের আয়োজনে অনীক নাট্যদল রজত চক্রবর্তীর ‘পঞ্চাননের হরফ’ অবলম্বনে রচিত নাটক ‘আক্ষরিক’ নিয়ে শিলচরে আসছে। রাজীব ভবনে দুপুর ২টা ৪৫ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই দিনে দু’বার মঞ্চস্থ হবে নাটকটি। বাংলা হরফের নির্মাতা পঞ্চানন কর্মকারের সংগ্রাম ও পরিশ্রমের ঐতিহাসিক কাহিনী তুলে ধরবে ‘আক্ষরিক’। সময়ের শ্রেষ্ঠ নির্দেশক দেবাশিসের মঞ্চ, আলো, আবহ পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত এই নাটক বাংলা ভাষার সম্মান রক্ষার ঐতিহ্যবাহী শিলচরে বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে। সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের কথা জানিয়েছেন পার্থসারথি গুপ্ত, সুব্রত রায়, চঞ্চল ভট্টাচার্য, অলক ভট্টাচার্য, শ্রীকান্ত ভট্টাচার্য, ফরিদুল হক লস্কর, অশোক চৌধুরী, শঙ্কর পাল, বিপ্রজিত চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, বাংলা নাটকের চর্চায় ৩৭ বছর ধরে সক্রিয় অনীক নাট্যদল। দেশ-বিদেশে তাদের বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তা অর্জন করেছে। কয়েক বছর আগে শিলচরে দু’টি নাটক মঞ্চ করে দর্শকদের মুগ্ধ করেছিল এই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *