জ্ঞানেশ কুমারের পুরোনো ফাইল খুলছে, বড় নির্দেশ কেরালা সরকারের

Spread the news

৪ অক্টোবর : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পুরোনো মামলায় তদন্তের নির্দেশ কেরালায়। রাজ্যের স্বরাষ্ট্রদপ্তর নির্দেশ দিয়েছে, ২০০৬ সালে সে রাজ্যে রাস্তা-সংক্রান্ত যে দুর্নীতি হয়েছিল, নতুন করে তার তদন্ত শুরু করতে। যে সময়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছিল, কেরালায় সে সময়ে রাজ্য পূর্ত দপ্তরের সচিব পদে ছিলেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা রাজ্যের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি কোরাপশন ব্যুরোর ডিরেক্টরকে নতুন করে ওই মামলার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।

The Indian Express-এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে কেরালা স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্ট (KSTP)-এর আওতাধীন একটি রাস্তার কাজ চলছিল। মূলত সেটি ছিল একটি ইন্দো-মালয়েশিয়ান ভেঞ্চার। সেই কাজের চিফ প্রজেক্ট ম্যানেজার ছিলেন মালয়েশিয়ার সিভিল ইঞ্জিনিয়ার লি-সি-বিন। সে বছর তিনি আত্মঘাতী হন। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে। অভিযোগ, সেই নোটে জ্ঞানেশ কুমারের নাম ছিল।

রবিবার সংবাদমাধ্যমে রমেশ চেন্নিথালা জানান, ২০০৬ সালে তদন্ত শুরু হয়। তবে তদন্ত বেশি দূর এগোয়নি। PWD থেকে জ্ঞানেশ কুমার অন্যত্র চলে যান। সম্প্রতি তিনি কংগ্রেস নেতা মালয়ানকীজ়ু বেণুগোপালের কাছ থেকে এ সংক্রান্ত একটি অভিযোগ পান। এর পরেই মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গে কথা বলেন এবং মামলা খতিয়ে দেখার নির্দেশ দেন। চেন্নিথালা জানান, PWD থেকে বেরিয়ে দিল্লিতে চলে যান জ্ঞানেশ কুমার। স্টেট ক্যাডারে আর কখনও ফেরেননি। নতুন করে অভিযোগ আসায় ২০০৬ সালের মামলা আবার খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *