শিলচরে ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন কৌশিকের

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : শিলচর পুর নিগমের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ৭৪তম ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী। শিলচরের গভঃ বয়েজ ও নরসিং হায়ার সেকেন্ডারি মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তীসহ শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।

উদ্বোধনের পর মন্ত্রী কৌশিক রায় ও অন্যান্য অতিথিরা জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে বেশ কয়েকটি স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উল্লেখ্য, এক মাসব্যাপী চলবে এই গান্ধী মেলা ও প্রদর্শনী। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই মেলার সূচনা হয়েছিল ১৯৪৯ সালে, যা দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে শিলচরের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে।

এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্তের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, হস্তশিল্প সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই মেলার মাধ্যমে একদিকে যেমন ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ঘটছে, তেমনই স্থানীয় অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রদর্শনীটি। শহরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবছরও গান্ধী মেলা বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *