বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : বড়খলা কেন্দ্রের বৃহত্তর চাতলা ও তাপাঙ ব্লকের অধিকাংশ এলাকায় দলকে মজবুত করতে প্রতিটি জিপিতে কর্মিসম্মেলন আয়োজন করছে বিজেপি। কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা পশ্চিম কাটিগড়া রাত্রি বাস করে বৃহস্পতিবার তাপাং এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কর্মিসম্মেলনে যোগ দেন। দলের ভাবাদর্শ ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।
সভাগুলোতে বড়খলার বিজেপি প্রভারী সৌমিত্র দেব, তাপাং ব্লক সভাপতি সঞ্জীব দেব, প্রভারী রসরাজ দাস এবং বিজেপি নেতা মৃণাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, এই সম্মেলনগুলি দলকে ভূমিতলে শক্তিশালী করবে এবং এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবে।



