বিজেপির তারকা প্রচারকের তালিকায় কণাদ

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : রাজ্যে বিধানসভা নির্বাচনে তারকা প্রচারক নিযুক্ত হয়েছেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। এই তালিকার শীর্ষে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি, স্বাস্থ্য ও পরিমল কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা।

তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া প্রমুখ। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দলীয় ভোট প্রচারে অংশ নেবেন তালিকায় থাকা তারকা প্রচারকরা। তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থকে অভিনন্দন জানিয়েছেন দলীয় কর্মকর্তা ও শুভানুধ্যায়ী মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *