নিউ শিলচরের ভোলা গিরি আশ্রমে জল জীবন মিশনের পাইপ-মিটার চুরি

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : বিগত কয়েক দিন থেকে নিউ শিলচরের ভোলাগিরি আশ্রম লেনের বেশ কয়েকটি ঘরে এবং ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমে ভারত সরকারের জল জীবন মিশনের জলের পাইপলাইন ও মিটার ভেঙে চুরি করার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে। বুধবার ভোররাতে দুই-তিনজন মুখোশধারী দুষ্কৃতী দেওয়ালের পাশে রাখা সরকারি পাইপ ও মিটার ভেঙে চুরি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, আশ্রমের জল সংযোগের পাইপলাইন সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এবং মিটারগুলো উধাড় করে নিয়ে যাওয়া হয়েছে। এতে আশ্রমের জল সরবরাহ ব্যাহত হয়েছে এবং আশপাশের বাসিন্দারা চিন্তিত।

আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, “সরকারের জনকল্যাণমূলক জল জীবন মিশনের ‘হর ঘর জল’ কর্মসূচির অংশ হিসেবে বসানো এই পাইপ ও মিটার চুরি করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও গলির উন্নয়ন কমিটি তাৎক্ষণিক ব্যবস্থা নিক।” তিনি দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উদাহরণস্বরূপ শাস্তি প্রদানের দাবি জানান। ঘটনাস্থলে স্থানীয় গৌরাঙ্গ দেব সহ অন্যান্য বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *