প্রতিবেশীদের প্রতি বন্ধুত্বের বার্তা, ঐক্যের আহ্বান ইরানের প্রেসিডেন্টের

Spread the news

২২ মার্চ : দেশজুড়ে চলমান হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সংঘাতে জড়ানোর ইচ্ছা তেহরানের নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি প্রতিবেশী দেশগুলোকে ‘ভাই’ হিসেবে উল্লেখ করে বলেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন বা মতপার্থক্যের সুযোগ নেয় মূলত জায়নবাদী শক্তি। তাই ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর ও ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এই বার্তায় পেজেশকিয়ান মুসলিম উম্মাহর মধ্যে সংহতি ও শক্তি বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই এই ঐক্য বাস্তবায়ন সম্ভব।

বর্তমান সংকটময় পরিস্থিতিতে এবারের নওরোজকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরে তিনি দেশবাসীকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ইরান এই কঠিন সময় অতিক্রম করে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *