লোহিত সাগর অবরোধে হুথিদের প্রস্তুতির নির্দেশ ইরানের

Spread the news

১৬ জুলাই : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে অবরোধ জারির পর এবার লোহিত সাগরের কৌশলগত জলপথ বাব এল-মান্দেব প্রণালিকেও চাপের মুখে ফেলতে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে ইরানের দু’টি উচ্চপর্যায়ের সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলা শুরু করে, তাহলে এই পরিকল্পনা কার্যকর করা হতে পারে। কয়েক দিন আগেই হুথিদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুথি গোষ্ঠীর মুখপাত্রদের সঙ্গে রয়টার্সের পক্ষে যোগাযোগ করা হলেও তারা কোনও প্রতিক্রিয়া দেননি। তবে হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, নির্দেশ পাওয়ার পর বাব এল-মান্দেব প্রণালির আশপাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *