৪ মার্চ : টেক্সাসের অস্টিন এলাকার পানশালার গুলি কাণ্ডে নতুন তথ্য। যে তিন জন গুলিতে নিহত হন, তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রীও। তাঁর নাম সবিতা সান (২১)। ওই ঘটনায় সন্ত্রাসবাদের যোগও খুঁজে পাচ্ছে Federal Bureau of Investigation বা FBI। আমেরিকা ও ইরানের মধ্যে এই মুহূর্তে যে যুদ্ধ চলছে, অস্টিনের ঘটনা সেই সংঘাতের সঙ্গে কোনও ভাবে সম্পর্কযুক্ত বলেই মনে করছে FBI।
রবিবার ওয়েস্ট সিক্সথ স্ট্রিট এলাকায় অস্টিনের জনপ্রিয় বিয়ার গার্ডেন Buford’s-এ এক বন্দুকধারী হামলা চালায়। তিন জন নিহত হন, আহত হন ১৪ জন। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা কর্মীরা। আততায়ী Ndiaga Diagne (৫৩)-কে লক্ষ্য করে পাল্টা গুলি করা হলে নিহত হয় সে-ও। সংবাদসংস্থা AP-র রিপোর্ট অনুযায়ী, হুডি পরে এসেছিল Ndiaga। তাতে ইরানের পতাকা আঁকা ছিল। সঙ্গে লেখা, ‘Property of Allah’। BBC-র রিপোর্ট বলছে, FBI এই ঘটনায় সন্ত্রাসবাদের যোগ খুঁজে পাচ্ছে।
সিক্সথ স্ট্রিট হলো নাইটলাইফের হাব। রাতভর আলোর ঝলকানি, নিকষ রাতেও জীবন এখানে উদ্যমে ভরা। এই এলাকা থেকে একেবারেই কাছে সবিতাদের ক্যাম্পাস। রবিবার রাতে সেই সিক্স স্ট্রিটেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে।



