দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে পুকুরে কাজ করা নিয়ে জমির মালিক ও স্থানীয়দের মধ্যে বচসা শুরু হয়। জমির কাগজের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্নও। এক পক্ষ অপর পক্ষের দলিলকে অবৈধ বলে দাবি করছেন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়।
বুধবার দীপাঞ্জলি দেব কর ও অনুস্তুপা রায় তাদের ক্রয় করা পুকুরে কাজ করার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।দীপাঞ্জলিরা জানান, তাঁরা পুকুরটি বৈধভাবে ক্রয় করেছেন এবং হাতে সম্পূর্ণ বৈধ নথিপত্র রয়েছে। কিন্তু কিছু স্থানীয় বাসিন্দা ভূয়া দলিল দেখিয়ে কাজ বন্ধ করার চেষ্টা করেছেন এবং অবৈধভাবে জমিতে কাজ চালাতে বাধা দিচ্ছে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয়রা পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। প্রসাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
এদিকে, স্থানীয়রা জানান তাঁদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং দুই মহিলা অবৈধ কাগজপত্র নিয়ে জমিতে প্রবেশ করার চেষ্টা করছেন।



