রাতে জালুকবাড়িতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : গুয়াহাটি মহানগরীর জালুকবাড়ি এলাকায় গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে একটি দু’চাকার বাহনে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই দু’চাকা বাহনের চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হম আরোহী। স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ডাম্পারটির নম্বর AS 01 HC 5397। ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তবে নিহত ও আহত দু’জনের নাম ও ঠিকানা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *