কাছাড়ে মাদক বিরোধী অভিযানে পুলিশের জোড়া সাফল্য, উদ্ধার তিন কোটির ইয়াবা, ধৃত ৪

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : কাছাড় জেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে একযোগে দু’টি পৃথক স্থানে অ্যান্টি-নার্কোটিক্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে। এই অভিযান পরিচালিত হয় কাটিগড়া থানার অন্তর্গত হরিনগর এলাকা এবং ধলাই থানার অন্তর্গত জয়ধনপুর এলাকায়।

হরিনগর তৃতীয় খণ্ডে অভিযান চালিয়ে পুলিশ সাজাহান আহমেদ, কামরান হোসেন এবং মকতদির আহমেদ বড়ভূইয়াকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে প্রায় ১০,৭৫০ গ্রাম ওজনের মোট ১০,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, জয়ধনপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হুসেন বড়ভূইয়াকে গ্রেফতার করা হয়। তার বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১০,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *