“প্রমাণ করতে পারলে সাংসদ পদ ছাড়ব”— নীহারকে চ্যালেঞ্জ পরিমলের

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মার্চ : “আমার পছন্দের ব্যক্তিকে প্রার্থী করা না হলে আমি ইস্তফা দেব— এমন কথা বলেছি, তা প্রমাণ করে দেখান। প্রমাণ করতে পারলে আমি নিজেই সাংসদ পদ ছেড়ে দেব।” শিলচর বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস কেন দলের টিকিট পাননি, তা নিয়ে উঠেছে জোর বিতর্ক। এ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে পরিমল বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। নীহাররঞ্জন দাসের অভিযোগ প্রমাণিত হলে তিনি সাংসদ পদ ত্যাগ করতেও প্রস্তুত বলে স্পষ্ট জানিয়ে দেন।

এদিন তিনি আরও বলেন, দলের প্রার্থী নির্বাচন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনও স্থান নেই। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *